ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৭:৪৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

দেশে করোনায় ফের শতাধিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। মানুষের অসচেতনতার সুযোগে ভয়াবহ রূপ নিয়েছে কোভিড পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০১ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে।

গতকালও একই সংখ্যার মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু্। এর আগে ১৪ এপ্রিল মারা যান ৯৬ জন, ১৫ এপ্রিল মারা যান ৯৪ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের মোট ২৫৭টি পরীক্ষাগারে ১৫ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৩ হাজার ৪৭৩টি। এ পর্যন্ত শনাক্ত হয় ৭ লাখ ১৫ হাজার ২৫২টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২ জন নারী। তার মধ্যে ঢাকা বিভাগের ৬৭ জন, চট্টগ্রামের ২৩, রাজশাহী ২, খুলনা ৩, বরিশাল ১, সিলেট ২ ও ময়মনসিংহের ৩ জন। এদের মধ্যে ৯৯ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন। ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৩৫ জন এবং নারী ২ হাজার ৬৪৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৫৮ জনই ষাটোর্ধ্ব। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় বুধবার থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।

 -জেডসি

এই বিভাগের জনপ্রিয়