দেশে করোনায় মৃত্যু দুই হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,০৫২ জনের মৃত্যু হলো। নতুন করে গত ২৪ ঘণ্টায় আরো ২,৭৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লখ ৬২ হাজার ৪১৭ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩,৯৮৮ টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮ লাখ ৬৪ হাজার ৬২টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৭ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯. ২০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৫ জনের মধ্যে পুরুষ ৩৭ এবং নারী ১৮ জন। হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাড়িতে ১৪ জন। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৯ জন।
ঢাকা বিভাগে মোট ১০০৭ জন, চট্টগ্রামে ৬৩৪, রাজশাহী বিভাগে ১০২, খুলনায় ৮৮, বরিশাল বিভাগে ৭২, সিলেট বিভাগে ৮৬, রংপুরে ৬১ এবং ময়মনসিংহ বিভাগে ৪৯ জন মারা গেছেন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৯০৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৬২৫ জন। সুস্থতার হার ৪৪.৭২ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









