ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২২:৫৮:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দেশে করোনায় ২৪ ঘন্টায় ১৮ মৃত্যু, শনাক্ত ১৮৯৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১৯ মার্চ ২০২১ শুক্রবার

দেশে করোনায় ২৪ ঘন্টায় ১৮ মৃত্যু, শনাক্ত ১৮৯৯

দেশে করোনায় ২৪ ঘন্টায় ১৮ মৃত্যু, শনাক্ত ১৮৯৯

সারাদেশে ঘাতকব্যাধি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯৯ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া ১৮ জনসহ দেশে করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯৯ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬১৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন হয়েছে।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।