ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৮:১৫:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২২ জনের।

করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস শনাক্তের হার ১ শতাংশের নিচে।

মারা যাওয়া চার জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে খুলনা বিভাগের ২ জন ও ঢাকা ও বরিশাল বিভাগের একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৪৮ হাজার ৭৪২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।