ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৭:২৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশে তিনদিনের মধ্যে আবারও বাড়তে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী তিনদিনের মধ্যে দেশে বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণ ছত্রিশগড় ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।