দেশে নারীর চেয়ে কর্মহীন পুরুষ কয়েক গুণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
গত ছয় বছরে দেশে প্রায় ২ লাখ ৫০ হাজার বেকার কমেছে। গত বছর সবচেয়ে বেশি সংখ্যক বেকার কমেছে। এ সময় পুরুষের চেয়ে কয়েকগুণ বেশি নারী বেকার কমেছে।
সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩-এর চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদন থেকে গত বছরের পরিসংখ্যান বের করা হয়েছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত এক বছরে বেকার কমেছে লক্ষাধিক। এ সময় পুরুষ বেকার কমেছে ২০ হাজার আর নারী বেকার কমেছে ৯০ হাজার।
বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ২৪ লাখ ৭০ হাজার মানুষ বেকার ছিল ২০২৩ সালে। আর ২০২২ সালে এ সংখ্যা ছিল ২৫ লাখ ৮০ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বেকার কমেছে ১ লাখ ১০ হাজার। এছাড়া ২০১৫-১৬ সালে দেশে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ। সেই হিসেবে গত ৬ বছরে বেকার কমেছে ২ লাখ ৩০ হাজার।
প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, দেশে মোট বেকারের মধ্যে পুরুষের সংখ্যা ১৬ লাখ ৪০ হাজার। ২০২২ সালে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৬০ হাজার। অর্থাৎ এক বছরে পুরুষ বেকার কমেছে ২০ হাজার। বর্তমানে দেশে নারী বেকার রয়েছেন ৮ লাখ ৩০ হাজার। ২০২২ সালে ছিল ৯ লাখ ২০ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৯০ হাজার নারী বেকার কমেছে।
বিবিএস’র বলছে, এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পায় না।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তিকে বেকার হিসাবে ধরা হয়।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











