দেশে পুরুষের চাইতে নারীর গড় আয়ু বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ দশমিক ৮ বছর। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ সোমবার (২৮ জুন) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিএস কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করেন।
বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে। ২০২০ সালে পুরুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক দুই বছর ও নারীদের ৭৪ দশমিক পাঁচ বছরে দাঁড়ায়, যা ২০১৯ সালে ছিল যথাক্রমে ৭১ দশমিক এক বছর ও ৭৪ দশমিক দুই বছর।
প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর দশমিক ২৪ বছর হারে আয়ু বেড়েছে। অর্থাৎ পাঁচ বছরে গড় আয়ু এক দশমিক দুই বছর বেড়েছে। যা পুরুষের ক্ষেত্রে দশমিক নয় বছর ও নারীদের ক্ষেত্রে এক দশমিক ছয় বছর বেড়েছে।
জরিপে দেখা গেছে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ। দেশে এখন খানার গড় আকার ৪ দশমিক ৩ জন। খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮ দশমিক ৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১ দশমিক ৫ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ১ হাজার ১৪০ জন। আগের বছর ছিল ১ হাজার ১২৫ জন।
-জেডসি
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী