ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:২৫:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

দেশে প্রথম নারী রেফারি হিসেবে সালমার ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নারী রেফারি হিসেবে যুক্ত থেকে ইতিহাস গড়লেন নেত্রকোনার মেয়ে সালমা আক্তার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে রেফারি হিসেবে দেশের ফুটবলে শীর্ষ পর্যায়ে ছেলেদের ম্যাচ পরিচালনার করলেন সালমা।

সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা-আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচে দায়িত্ব পালন করেন সালমা। ম্যাচটিতে বারিধারার কাছে আরামবাগ হেরেছে ১-০ গোল ব্যবধানে।

ম্যাচের সহকারী রেফারি হিসেবে রোমাঞ্চকর অভিজ্ঞতায় খুশি সালমা। এদিকে তার নাম এলিট রেফারি প্যানেলের জন্য ফিফায় পাঠানো হয়েছে। তারা ম্যাচ পরিচালনার জন্য ভিডিও চাওয়ায় ছেলেদের ম্যাচ পরিচালনায় সালমাকে অন্তর্ভুক্ত করে রেফারিজ কমিটি।

সালমাকে রেফারি নিযুক্তের প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার বলেছেন, ‘ছেলেদের প্রিমিয়ার লিগ ম্যাচে এই প্রথম কোনও নারী রেফারি ম্যাচ পরিচালনায় ছিলেন। এর আগে কখনও এমনটা হয়নি।’

নেত্রকোনায় জন্ম নেওয়া সালমা আক্তার তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট। রেফারিংয়ের পাশাপাশি ঢাকার ইডেন মহিলা কলেজে স্নাতক করছেন তিনি। গত বছর রেফারিং কোর্স করার পর ২০২১ সালের জন্য ফিফার সহকারী রেফারি হয়েছেন সালমা।

-জেডসি