দেশে ফিরেই মির্জা ফখরুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আট দিনের নিউয়র্কের সফর শেষে দেশে ফিরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রংপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণা চালানোর সময় আহত হন মির্জা ফখরুল। বিষয়টি জানতে পেরে আজ ভোরে দেশে ফিরেই তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যাওয়া একজন মন্ত্রী জানান, ভোর ছয়টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান অবতরণ করে। বিমান থেকে নেমে আসার কিছু পরেই প্রধানমন্ত্রী মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি জিজ্ঞাসা করেন, তার অবস্থা এখন কেমন? তিনি কি সুস্থ আছেন?
প্রসঙ্গত, গতকাল সোমবার মির্জা ফখরুল রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নগরের পায়রা চত্বর থেকে শাপলা চত্বরে যাওয়ার পথে আহত হন। মির্জা ফখরুল ট্রাকে ছিলেন। হঠাৎ ট্রাক ব্রেক কষলে তিনি নিজেকে সামলাতে পারেননি, এতে তাঁর হাত কেটে গিয়ে রক্ত বের হয়। মহাসচিব শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল