ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৯:০৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

দেশে ফিরেছেন স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘‘ডেভলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।
কর্মশালা চলাকালে স্পিকার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং সিঙ্গাপুর পার্লামেন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার মি.তান চুয়ান জিন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। সিঙ্গাপুরে ২৬ থেকে ৩০ মে পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র নেতৃত্বে এ, এফ, এম রুহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি এবং নাহীদ ইজহার খান এমপি অংশগ্রহণ করেন।
স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন ।