দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৬৩৯ বাংলাদেশি, মৃত্যু ৫২
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
ফাইল ছবি।
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৮৬৩৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় রাত ৩ট পর্যন্ত তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১৪৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭২টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ অফিস সূত্র জানিয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন।
এদিকে চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী ১৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।
এছাড়া বাংলাদেশ হজ মিশনের আওতায় পরিচালিত মেডিকেল সেন্টারগুলোতে ৬৫ হাজার ৮৮৮ জন হাজিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অন্যদিকে আইটি হেল্প ডেস্ক এবং মক্কা ও মদিনায় স্থাপিত বিভিন্ন সেবাকেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ১৬৭ জন হাজিকে বিভিন্ন ধরনের সহায়তা ও তথ্যসেবা প্রদান করা হয়েছে।
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। এরপর ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম।
চাঁদ দেখার ভিত্তিতে এ বছর ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।
ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, দেশে ফেরা হাজিদের নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিমানবন্দর, স্বাস্থ্যসেবা এবং লাগেজ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত অবশিষ্ট হাজিদের জন্য চিকিৎসা, তথ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











