দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশে এখন পর্যন্ত কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশকিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে ‘দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে’ মর্মে একটি তথ্য প্রচার করা হচ্ছে। যা আসলে সঠিক নয়। দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হননি। ভবিষ্যতে কোনো ব্যক্তির আক্রান্তের ঘটনা কখনো ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই মুহূর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই।
মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিক হাসপাতালে:
দুপুরে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহরিয়ার সাজ্জাদ জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে মাঙ্কিপক্সের কিছু উপসর্গ দেখা গেছে। সেগুলো পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাঙ্কিপক্স এক ধরনের ভাইরাস জনিত ইনফেকশন:
তবে ওই ব্যক্তি মাঙ্কপক্স-এ আক্রান্ত হয়েছেন নিশ্চিত করে এমন তথ্য কেউ দেয়নি।
বাকি যাত্রীদের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি টার্কিশ এয়ারলাইন্স :
টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি আজ (মঙ্গলবার) দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছান। বিমানটিতে মোট ২১৬ জন যাত্রী ছিলেন। তাদের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে মনিটরিং করছে টার্কিশ এয়ারলাইন্স।
নাম প্রকাশ না করার শর্তে টার্কিশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, ওই ব্যক্তি আদৌ মাঙ্কিপক্সে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত নয়। যে ফ্লাইটটিতে ওই ব্যক্তি ঢাকায় এসেছেন সেটিতে মোট ২১৬ জন যাত্রী ছিলেন। আমরা সেই ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, ফোন নম্বর ও যোগাযোগের অন্যান্য তথ্য সংগ্রহ করেছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি এগুলো চাওয়া হয় তাহলে আমরা সেগুলো তাদের দেব। এছাড়া যদি ওই যাত্রীর মাঙ্কিপক্স শনাক্ত হয় সেক্ষেত্রে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের অন্যান্য যাত্রীদেরও নির্দেশনা দেওয়া হবে।
ওই কর্মকর্তা আরও জানান, ওই যাত্রীর বিষয়ে টার্কিশ এয়ারলাইন্স তুরস্কের দুইজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছেন, এটা এক ধরনের দাদ রোগ। তুরস্কে অনেকের মধ্যেই এই রোগ রয়েছে। তাছাড়া ওই ব্যক্তির হাত, পা ও মাথায় চুলের নিচে এই দাদের মতো চিহ্ন দেখা গেছে। মাঙ্কিপক্স সাধারণত মাথার চুলের নিচে হওয়ার কথা নয়।
মাঙ্কিপক্স হলে চিকিৎসা দিতে কতটা প্রস্তুত :
এদিকে দেশে যদি সত্যিই মাঙ্কিপক্স আক্রান্ত রোগী পাওয়া যায় তাহলে দেশে চিকিৎসার প্রস্তুতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালকে এ ধরনের বিশেষ রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এখানে ১০টি বেডের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা আছে। এ ধরনের রোগী এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি। তবে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। আমরা এক্ষেত্রে প্রস্তুত আছি।
মাঙ্কিপক্স এক ধরনের ভাইরাস জনিত ইনফেকশন, যে ভাইরাস পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার জঙ্গলের ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী ও ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে থাকে।
গত ৭ মে যুক্তরাজ্যে নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়। ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।
অল্প সময়ের মধ্যে ভিন্ন ভিন্ন দেশে নানা গোষ্ঠীর মধ্যে মাঙ্কিপক্সের বিস্তার বিভিন্ন দেশের বিজ্ঞানী, সরকার ও স্বাস্থ্যকর্মীদের ভাবনায় ফেলেছে। বড় আকারে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন অনেকে। তবে বিজ্ঞানীরা এ কথাও বলছেন যে, আমাদের এখনই এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই।
উইমেনআই২৪ডটকম//এল/ আপু, নিউজ দিতে পারছি না।সাইটের এডমিন প্যানেল ডিসটার্ব করছে।ঢুকতে পারছি না। অনেক্ষণ ধরে লোডিং নিচ্ছে। আর এই লেখা দেখাচ্ছে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী



