দেশে মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণহানী ১৫৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার
ফাইল ছবি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। কোভিডে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর হিসেবে এটিই সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে নতুন করে ৮ হাজার ৬৬১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৮.৯৯ শতাংশ।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে দেশে করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয় গত ১ জুলাই। করোনায় গত ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়। আজ করোনায় মৃত্যুর আগের সব রেকর্ড ভেঙেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৯ হাজার ৩১৫ জনের। আর পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনের। করোনায় মারা গেছেন ১৫ হাজার ৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে খুলনায় ৫১, ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে