ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৪:৫৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

দেশে ১০ শিশুর মধ্যে ৯ জনই সহিংসতার শিকার: ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে এক থেকে ১৪ বছর বয়সী প্রতি ১০ শিশুর মধ্যে নয়জন প্রতি মাসে সহিংসতার শিকার হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি বিশ্বে প্রথমবারের মতো উদযাপিত আন্তর্জাতিক খেলাধুলা দিবসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইউনিসেফ আরও জানায়, বিশ্বব্যাপী পাঁচ বছর বয়স পর্যন্ত ৪০ কোটি শিশুর মধ্যে দেখা গেছে- প্রতি ১০টি শিশুর ছয়জনই বাসায় নিয়মিত শারীরিক আঘাত সহ্য করে। তাদের মধ্যে প্রায় ৩৩ কোটি শিশুকে শারীরিকভাবে শাস্তি দেয়া হয়।