ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ০:৫১:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশে ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জন মারা গেছে। আগের দিন এই রোগে ১ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৯৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ শুক্রবার  স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। আজ কমে হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ।
আজ ৪ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৪৫  জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৯ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১১ জন। শনাক্তের হার ৬ দশমিক ৪৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩০ শতাংশ।