ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ০:১৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

দেশ এখন উন্নয়নের মহাসড়কে : চুমকি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:০৯ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার

মেহের আফরোজ চুমকি

মেহের আফরোজ চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আর এ উন্নয়নের গতি কেউ রোধ করতে পারবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শনই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। 


আজ শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন র‌্যালি শেষে বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে মেলার সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নে সব শ্রেণি পেশার মানুষের ভূমিকা অপরিসীম। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ নয় বছর দেশ পরিচালনার কারণে দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। জীবন মানের উন্নয়ন হয়েছে। খাদ্য ও বিদ্যুৎ ঘাটতি কমেছে। রাস্তা-ঘাট উন্নয়ন হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা আব্দুল গণি ভূঁইয়া, পরিমল চন্দ্র ঘোষ প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল হাসনাত মহিউদ্দন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. শফিউল কাদের নান্নু, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বাদল মিয়া, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।