দেড় মাসে ৫০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে গত ৪৪ দিনে ইসরায়েল অন্তত ৪৯৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। এ সময় ইসরায়েলি হামলায় অন্তত ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন; যাঁদের অধিকাংশই নারী, শিশু ও প্রবীণ। গত শনিবার গাজার গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের গুরুতর ও পরিকল্পিত যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই। এসব ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও শান্তিচুক্তির স্পষ্ট লঙ্ঘন। এর মধ্যে শুধু শনিবারই ২৭টি ঘটনা ঘটেছে। এদিন ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন।’ গণমাধ্যম দপ্তর আরও জানিয়েছে, চুক্তি লঙ্ঘনের কারণে সৃষ্ট মানবিক ও নিরাপত্তাজনিত সব দুর্ভোগের দায় ইসরায়েলের ওপর বর্তাবে। কারণ, যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও ইসরায়েল এখনো গাজা উপত্যকায় অত্যাবশ্যকীয় সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ‘তথাকথিত হলুদ সীমারেখার’ ভেতরে ইসরায়েলি সেনাদের ওপর হামাসের হামলার পর এ অভিযান চালানো হয়েছে। অভিযানে হামাসের পাঁচজন জ্যেষ্ঠ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এদিকে ‘কথিত’ ওই যোদ্ধার পরিচয় প্রকাশ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। দলের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজ্জাত আল-রিশেক শান্তিচুক্তির মধ্যস্থতাকারী ও মার্কিন প্রশাসনকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।
ইজ্জাত আল-রিশেক এক বিবৃতিতে বলেন, ইসরায়েল শান্তিচুক্তি এড়িয়ে যাওয়ার অজুহাত তৈরি করছে এবং ধ্বংসাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে। তারা প্রতিদিন পরিকল্পিতভাবে চুক্তি লঙ্ঘন করছে। এ সময় হামাস যুদ্ধবিরতি বাতিল করেছে, এমন কথিত প্রতিবেদন নাকচ করে দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই গতকাল রোববার গাজা যুদ্ধের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে কায়রো পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধিদল। নাম প্রকাশ না করার শর্তে হামাসের একজন কর্মকর্তা বলেছেন, প্রতিনিধিদলটি ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও কাতার ও মিসর এতে মধ্যস্থতা করেছিল।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






