ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৮:৩১:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

দেয়াল ধসে প্রাণ গেল দুই শিশুর, আহত মা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫২ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে শের আলী ও ইয়াসিন আলী নামের দুই শিশু মারা গেছে। এই ঘটনায় শিশু দুটির মা আলমাস খাতুন আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
 
সোমবার রাত নয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক বলেন, কাদিমাকাটা গ্রামের পুতন আলীর স্ত্রী আলমাস খাতুন তার দুই শিশু সন্তানকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় মাটির তৈরি ঘরের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। দেয়ালের চাপে তিন বছর বয়সী শের আলী ঘটনাস্থলেই মারা যায় এবং তার ছোট ভাই ইয়াসিন আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
 
দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।