ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৭:৩৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ নয়: ন্যান্সি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

মার্কিন প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার বর্ষীয়ান ডেমোক্রেট ন্যান্সি পেলোসি বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কোন অর্থ বরাদ্দ দেয়া হবে না।

ডেমোক্রেটিক গরিষ্ঠ নতুন মার্কিন প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার দু’টি বিল পাস করেছে। এ বিল পাসের আগে ভোট গ্রহণের শেষ মুহূর্তে তিনি এ কথা বলেন।

এই বিল পাসের মধ্যদিয়ে দুই সপ্তাহ ধরে সরকারের আংশিক কার্যক্রম অচল হয়ে পড়ার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। 
তবে এতে এখনো সমস্যা রয়ে গেলো। কারণ এ দুই বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ দেয়া হয়নি। খবর এএফপি’র।

মেক্সিকোর সাথে মার্কিন সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রতিনিধি পরিষদ কোন অর্থ বরাদ্দ না দেয়ায় ট্রাম্প এ বিলে ভেটো দেয়ার হুমকি দিয়েছে। 

বিলটির আওতায় ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটি কার্যক্রমে এবং সেপ্টেম্বর পর্যন্ত অপর কয়েকটি সংস্থার জন্য তহবিল বরাদ্দ দেয়া হবে। ট্রাম্প মেক্সিকোর সাথে মার্কিন সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ ছাড়ের দাবি জানান।

এদিকে রিপাবলিক নিয়ন্ত্রিত সিনেট জানিয়েছে এ বিল বিষয়ে তারা ভোট নাও দিতে পারে।

স্পিকার ন্যান্সি পেলোসি এ ভোটের আগ মুহূর্তে দৃঢ় কণ্ঠে বলেন, দেয়াল নির্মাণের জন্য কোন অর্থ বরাদ্দ দেয়া হবে না। বিষয়টি একেবারেই নিশ্চিত।

এই বিভাগের জনপ্রিয়