ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৭:৩১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

দৌলতদিয়ায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে জাহানার আক্তার নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ শুক্রবার ভাসমান অবস্থায় দৌলতদিয়ার ৬নং ফেরিঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে উত্তর দৌলতদিয়া সাহাদত মেম্বারের পাড়ার বাবু ভুইয়ার মেয়ে।



জাহানার আক্তারের শিশুর চাচা রেজাউল মোল্লা জানান, জাহানারা স্থানীয় প্রভাতী কিন্ডার গার্টেনের ১ম শ্রেণিতে পড়তো। বৃহস্পতিবার খেলার সাথীদের সঙ্গে সে বাবা-মাকে না জানিয়ে দৌলতদিয়া ৪নং ফেরিঘাট সংলগ্ন গরুঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে। সবাই বাড়িতে ফিরলেও জাহানারা ফিরে না আসায় তার মা সন্ধ্যার পর থেকে আশ-পাশের বাড়ি ও নদীতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে বাড়িতে ফিরে আসে। শুক্রবার তার মৃতদেহ ৬নং ফেরিঘাট এলাকায় ভেসে উঠলে এলাকার লোকজন উদ্ধার করে।