ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৫:২৮:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে পৌনে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। কুয়াশা উপেক্ষা করে রাতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল করছিল। তবে ভোররাতের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীতে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে দুইটি ফেরি নোঙর করে রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার কারণে পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।