দ্বাদশ সংসদে যাচ্ছেন শেখ হাসিনাসহ ১৯ নারী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৯ নারী।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোট হয়। এর মধ্যে ২২৫টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ ছাড়া বিভিন্ন আসন থেকে আরও ১৮জন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৪ জন স্বতন্ত্র প্রার্থী। বাকিরা সবাই আওয়ামী লীগের প্রার্থী।
শেখ হাসিনা ছাড়া বিজয়ী বাকি ১৮ নারী প্রার্থী হলেন- শেরপুর-২ থেকে মতিয়া চৌধুরী, রংপুর-৬ থেকে শিরীন শারমিন চৌধুরী, চট্টগ্রাম-২ থেকে খাদিজাতুল আনোয়ার, বগুড়া-১ থেকে শাহাদারা মান্নান, কক্সবাজার-৪ থেকে শাহীনা আক্তার চৌধুরী, চাঁদপুর-৩ থেকে দীপু মনি, মাদারীপুর-৩ থেকে তাহমিনা বেগম, সিরাজগঞ্জ-২ থেকে জান্নাত আরা হেনরী, হবিগঞ্জ-১ থেকে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, কিশোরগঞ্জ-১ থেকে সৈয়দা জাকিয়া নূর, গাইবান্ধা-৩ থেকে উম্মে কুলসুম স্মৃতি, গাজীপুর-৩ থেকে রুমানা আলী, গাজীপুর-৪ থেকে সিমিন হোসেন রিমি, মুন্সীগঞ্জ-২ থেকে সাগুফতা ইয়াসমিন এমিলি, সুনামগঞ্জ-২ থেকে জয়া সেনগুপ্ত, গাইবান্ধা-১ থেকে আব্দুল্লাহ নাহিদ নিগার, বাগেরহাট-৩ থেকে হাবিবুন নাহার ও বরগুয়া-২ থেকে সুলতানা নাদিরা।
এর মধ্যে আমাতুল কিবরিয়া কেয়া, জয়া সেনগুপ্তা, তাহমিনা বেগম ও আবদুল্লাহ নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৫টি আসন পেলেও জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। আর ১টি আসন পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। তবে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে ৬১টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











