দ্বিগুণ হারে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, জীবন বিপন্নের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ১৯৯৩ সাল থেকে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নাটকীয়ভাবে দ্বিগুণ হারে বেড়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার নতুন প্রতিবেদন আরও বলছে, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন বিপন্ন হবার আশংকা রয়েছে। ২০২২ সালকে বিশ্বের ষষ্ঠতম উষ্ণ বছর বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের গড় তাপমাত্রা বৃদ্ধি, বরফ ও হিমবাহ গলে যাওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সেই সাথে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি।
বিশ্ব আবহাওয়া সংস্থা এক প্রতিবেদনে বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গড়ে ১০ মিলিমিটার বেড়েছে। পাশাপাশি একটি নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
সংস্থাটি আরও বলছে, ১৯৯৩ সাল থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে উপকূলীয় অঞ্চল।
গলিত হিমবাহকে সাগরপৃষ্ঠের উচ্চতা বাড়ার জন্য প্রধানভাবে দায়ী করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। আল্পসের হিমাবহগুলো ধীরে ধীরে গলতে থাকার পাশাপাশি গ্রীনল্যান্ডের বরফের গলে যাওয়া এর অন্যতম কারণ।
জলবায়ু বিপর্যয় রোধ, এর প্রভাব হ্রাস ও অভিযোজনে বিনিয়োগ প্রয়োজন। এই অর্থ ধনী দেশগুলো থেকে আসা উচিত বলে দাবি করা হয়েছে।
বৈশ্বিক অর্থনীতির দ্রুত সবুজায়নের জন্য বিনিয়োগ করার কথাও বলা হয়েছে। প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়ন দুই ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা এবং সম্ভব হলে দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা পূরণের আহবান জানানো হয় প্রতিবেদনে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



