ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২২:৫৮:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দ্বিতীয় বার ব্রিটেনের কাউন্সিলর বাংলাদেশি নাজমা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ এএম, ৭ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

টানা দ্বিতীয় বার ব্রিটেনের কাউন্সিলর হয়ে বাংলাদেশি নাজমা চমক দেখিয়েছেন। ব্রিটেনের কেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর হিসেবে তিনি এক হাজার ২৬২ ভোট বিজয়ী হন। ব্রিটেনের লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার (৫ মে) অনুষ্ঠিত হয় এ নির্বাচন। এ তথ্য নিশ্চিত করেছেন আজাদুর রহমান আজাদ। পুষ্টিবিদ নাজমা রহমান সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের টানা চারবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের স্ত্রী।

ওয়েস্ট হ্যামস্টেড থেকে নির্বাচিত পুষ্টিবিদ নাজমা রহমান দীর্ঘদিন থেকে ব্রিটেনে লেবারপার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবারপার্টির কিলবার্ন ও ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। রেজওয়ানা সিদ্দিক টিউলিপ এ এলাকার নির্বাচিত এমপি।