দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধনে শনিবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
আপডেট: ০৭:৩৪ এএম, ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধন করতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। এর মধ্য দিয়ে অবহেলিত চরাঞ্চলের মানুষের স্বপ্নের দ্বার খুলে যাবে বলে স্থানীয় লোকজন আশা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল ওদুদ বলেন, এই সেতু নির্মাণ তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে উন্নয়নের মূলধারায় যোগ হলো চরাঞ্চলের ইউনিয়নগুলোর প্রায় পাঁচ লাখ মানুষ। ১৬ মে প্রধানমন্ত্রী সেতু উদ্বোধনের পর সেদিনই সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে।
স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘মহানন্দা নদীর সাহেবের ঘাটে এ সেতু নির্মাণ করা হয়েছে এলজিইডির বৃহত্তর সেতু প্রকল্পের আওতায়। নির্মাণকাজের পুরো টাকার জোগান দিয়েছে সরকার। দেশীয় প্রকৌশলীরাই সেতুর নির্মাণকাজ তত্ত্বাবধান করেছেন। এই সেতু সত্যিকার অর্থেই চরাঞ্চলের সঙ্গে জেলা সদরের সেতুবন্ধন সৃষ্টি করতে পারবে।’ তিনি আরও বলেন, এলজিইডির কোনো সেতুই টোলের আওতায় থাকে না। এ সেতু থেকেও এলজিইডির পক্ষ থেকে কোনো টোল আদায় করা হবে না। তবে স্থানীয় প্রশাসন চাইলে টোল নিতে পারে।
৪৯ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫৪৬ মিটার দীর্ঘ এই সেতুর উদ্বোধনকে ঘিরে চরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পৌর এলাকা থেকে সেতুর অন্য পাড়ে যেতেই চোখে পড়ে বেশ কিছু ব্যাটারিচালিত অটোরিকশা। কথা হয় অটোরিকশাচালক চর দেবীনগরের সুলতান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘ছিনু (ছিলাম) নৌকার মাঝি, এখন হয়েছি অটোর ডেরাইভার, হামার তো পোরোমোশন হয়্যাছে। আয়-রোজগারও বাড়তে লাইগ্যাছে এখন থাইক্যাই। ব্রিজ খুললে আরও ম্যালা বাড়বে।’
চরের ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামের মুদি দোকানি মিজানুর রহমানকে বাইসাইকেলের পেছনে ও সামনে দোকানের মালামাল নিয়ে ঠেলে চলে যেতে দেখা যায়। নদীর পাড় দিয়ে বাইসাইকেল ওঠাতে তাঁর খুব কষ্ট হচ্ছিল। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মালামাল কিনতে যাওয়া-আসাতেই সময় লাগে ছয় ঘণ্টা। সেতু চালু হলে সময় লাগবে দেড় থেকে দু ঘণ্টা।
চরাঞ্চলের দেবীনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বাদরুজ্জামান, ইসলামপুরের মফিজুল ইসলাম ও সুন্দরপুরের নাজির হোসেন জানান, চরাঞ্চলের ছয়-সাতটি ইউনিয়নে আমগাছ ৫০ হাজারের কম নয়। পরিবহন জটিলতার কারণে এত দিন আমের ভালো দাম পাওয়া যাচ্ছিল না। সবজিসহ প্রায় সব কৃষিপণ্যেরই প্রকৃত দাম পেত না কৃষক। এ জন্য সবজির আবাদ কম হতো। এখন অবস্থার আমূল পরিবর্তন হবে।
১৪.০৫.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











