দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের সাজা বৃদ্ধি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৬ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার
দক্ষিণ কোরিয়ার আপিল আদালত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করার দায়ে আজ শুক্রবার দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই’র সাজার মেয়াদ বাড়িয়েছে। খবর এএফপি’র।
রাজধানী সিউলের উচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে সাবেক এ রাষ্ট্র প্রদানকে ২৫ বছর কারা ভোগ করতে হবে। দেশে ব্যাপক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গণবিক্ষোভের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন।
ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ডলারের বেশি ঘুষ গ্রহণ বা দাবি করায় এপ্রিলে পার্ককে দোষী সাব্যস্ত করা হয়।
১০ মাস ধরে চলা তার বিচার কার্যের বিভিন্ন সাক্ষ্য-প্রমাণে দক্ষিণ কোরিয়ায় বড় ধরণের ব্যবসা ও রাজনীতির মধ্যে একটি প্রচ্ছন্ন যোগসূত্রের বিষয় উঠে আসে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিশেষ সুযোগ দেয়ার বিনিময়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেয়ায় পার্ক ও তার ঘনিষ্ট বন্ধু চোই সুন-সিলকে দায়ী করা হয়।
ওই সময় তাকে ২৪ বছরের কারাদন্ড দেয়া হলেও প্রসিকিউশন তার ৩০ বছরের সাজা চেয়ে আদালতে আপিল করে।
দক্ষিণ কোরিয়ার উচ্চ আদালত শুক্রবার জানায়, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিতে চোইকে পার্ক সহযোগিতা করে।
প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতার চরম অপব্যবহার করে তিনি বিভিন্ন বেসরকারি কোম্পানির সিনিয়র নির্বাহী কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন।
আদালত পার্কের বিরুদ্ধে দেয়া আগের সাজা বহাল রেখে এর সাথে অতিরিক্ত এক বছরের সাজা যুক্ত এবং ১ কোটি ৮০ ডলার জরিমানা ধার্য করে। এই রায়ের ফলে পার্ককে এখন ২৫ বছর কারাদন্ড ভোগ করতে হবে।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











