ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৩:৩৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ধর্মঘটে নামছেন ব্রিটিশ নার্সরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্যের ক্ষেত্রে অভাবনীয় সিদ্ধান্ত। বাড়তি বেতনের দাবিতে ১৫ ও ২০ ডিসেম্বর ধর্মঘটে শামিল হবেন ব্রিটেনের নার্সরা।ওই দুই দিন যুক্তরাজ্যে আরও অনেক খাতের কর্মীরা ধর্মঘট করবেন। নার্সরা সেখানে বিপুল সংখ্যায় যোগ দেবেন। যুক্তরাজ্যে এই প্রথমবার ধর্মঘটে শামিল হবেন নার্সরা।

রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন)-এর পক্ষে জানানো হয়, সরকার তাদের দাবি মানেনি। মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে। তাই তারা বেতন বাড়ানোর দাবি করেছিলেন। এই পরিস্থিতিতে স্কটল্যান্ড বাদ দিয়ে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নার্সরা ধর্মঘটে শামিল হবেন।

আরসিএনের সাধারণ সম্পাদক প্যাট কুলেন জানান, নার্সিংয়ের কর্মীরা দীর্ঘদিন ধরে কম পয়সায় কাজ করছেন, কর্মক্ষেত্রে তারা নিরাপদ নন। তারা আর এসব সহ্য করতে রাজি নন।