ধর্ম-বর্ণ নির্বিশেষে সোনার বাংলা গঠনই ছিল বঙ্গবন্ধুর মূল দর্শন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ পিএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্য অসাম্প্রদায়িকতা। আর অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত রচনা করেছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সোনার বাংলা গঠনই ছিল বঙ্গবন্ধুর মূল দর্শন।
আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে 'বিজয়া সম্মেলন- ২০২৩' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রমেন মন্ডল। এছাড়া পঙ্কজ দেবনাথ এমপি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: বাহাউদ্দীন, ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, বরিশাল ধর্মপ্রদেশ বাংলাদেশের বিশপ ইন্মানুয়েল কানন রোজারিও বিজয়া সম্মেলন-২০২৩ উপলক্ষে আলোচনা করেন।
স্পিকার বলেন, ধর্মের শ্বাশত বানী মানবতা। তাই ধর্মের অনুশাসন মেনে চলার পাশাপাশি সমাজের সকলের প্রতি মানবিক হতে হবে। প্রতিটি ধর্মীয় উৎসবে মানুষে মানুষে মিলন হয়। তিনি বলেন, তাই মানুষকে মানবিকতার আলোকে বিচার করতে হবে।
শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে অংশীদার করতে বদ্ধপরিকর। অন্তর্ভুক্তিমূলক সমাজের মত সবাইকে যুক্ত করার মধ্যেই উৎসবের স্বার্থকতা। তাই প্রতিটি জাতীয় উৎসবে সকলকে অংশগ্রহণ করতে হবে।
স্পিকার বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে যে সংবিধান উপহার দিয়েছেন, তাতে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে উদ্যোগী হতে হবে। পরে স্পিকার দুর্গাপূজায় বিভিন্ন মন্ডপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র









