ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২৩:০২:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড : মেনকা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:০০ পিএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার

ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছেন, ‘POCSO’ আইনে সংশোধন আনা হবে৷ যেখানে বলা হবে ১২ বছরের কম বয়সী মেয়েকে রেপ করলে ধর্ষকের মৃত্যুদণ্ড দেওয়া হবে৷

এই সিদ্ধান্ত মন্ত্রীসভার সকলের মিলিত সিদ্ধান্ত বলে জানা গেছে৷ এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ হিসেবে কাঠুয়া ধর্ষণ ও খুনকেই দেখা হচ্ছে৷

মানেকা গান্ধী এক বক্তব্যে বলেন, কাঠুয়াসহ অন্যান্য ধর্ষণের জন্য তিনি খুব “গভীরভাবে বিরক্ত”৷ তিনি আরও যোগ করেন ‘আমি এবং আমার মন্ত্রীসভার সদস্যরা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল ওফেন্সেস অ্যাক্টে সংশোধন আনতে ইচ্ছুক৷’


সূত্রের খবর, এই ৮ বছর বয়সী মেয়েটিকে ১০ জানুয়ারী অপহরণ করা হয়। এক সপ্তাহ পর ১৭ জানুয়ারী তার দেহ খুঁজে পাওয়া যায়৷

চার্জশিট অনুযায়ী, অভিযুক্ত এক ব্যক্তি মিরাট থেকে মেয়েটিকে প্রলোভন দিয়ে ডেকে আনে৷ সেখানেই মন্দিরের মধ্যে মেয়েটিকে গণধর্ষণ করা হয়৷ মেরে ফেলার আগে তাকে পাশবিক অত্যাচার করা হয়।

কাঠুয়া ও উন্নাওতে এই ঘটনার প্রতিবাদ জানাতে গতকাল বৃহস্পতিবার কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী মধ্যরাতে ইণ্ডিয়া গেটের সামনে মোমবাতি হাতে মিছিল করেন৷ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন৷