ধর্ষণের পর প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া সেই ইমরান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার
টঙ্গীর চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী মো. ইমরান খানকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। গতকাল শুক্রবার রাতে র্যাব-১ অভিযান চালিয়ে টঙ্গী কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইমরান ওই নারীকে ঘরে ঢুকে ধর্ষণ করে। এরপর ধর্ষণের ঘটনা জানাজানি করলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিল।
আজ শনিবার সকালে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম এসব কথা জানিয়েছেন।
সারওয়ার-বিন-কাশেম জানান, গত ১১ জুন টঙ্গীর ব্যাংক পাড়া মহিলা মাদ্রাসার পাশের বাসায় ওই গৃহবধূকে একা পেয়ে ইমরান ধর্ষণ করে। এ সময় ওই নারী বাধা দেওয়ায় তাকে মারধরও করে ইমরান। ধর্ষণের পর এই ঘটনার কথা কাউকে না বলার জন্য ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার স্বামী ও এলাকাবাসীকে জানালে ধর্ষক ইমরানের পরিবার বিষয়টি মীমাংসা করতে তৎপরতা শুরু করে।
তিনি জানান, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষকের পরিবার ও এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্নভাবে হুমকি প্রদান করছিল। কিন্তু বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে ধর্ষণকারী ইমরান গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়।
র্যাব সূত্রে জানা যায়, ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে র্যাব-১ অভিযান চালিয়ে টঙ্গী কলেজ গেট এলাকা থেকে ধর্ষণকারী মো. ইমরান খানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব আরও জানায়, ইমরান ২০০৫ সালে এসএসসি পাস করার পর থেকে তার চাচার রেস্টুরেন্টে কাজ করে। সে ইতিপূর্বেও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ভিকটিমকে কু-প্রস্তাব দিয়েছিল। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে গত ১১ জুন ভিকটিমকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি, নারী শ্লীলতাহানিসহ অনেক মামলা রয়েছে।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











