ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১০:৪৯:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে: সংসদে রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান করার দাবি জানিয়ে জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা রওশন এরশাদ বলেছেন, ‘ধর্ষণের শাস্তি হিসেবে সরাসরি মৃত্যুদন্ড দিতে হবে। আমরা আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে চাই।’

আজ বৃহস্পতিবার তিনি একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এ দাবি জানান।

রওশন এরশাদ বলেন, ‘শিশু ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। এটা মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ, স্কুল, কলেজ ও মাদ্রাসা কোথাও শিশুরা নিরাপদ নয়। নুসরাতের মতো মেয়েদের যদি জীবন দিতে হয়, তাহলে এটা জাতির জন্য লজ্জার ব্যাপার।’ 

তিনি আরও বলেন, ‘ইদানিং এ অবস্থার সৃষ্টি হয়েছে। আগে এই পরিস্থিতি ছিল না। এ ধরনের অপরাধের সাথে জড়িতদের সরাসরি মৃত্যুদন্ড দিতে হবে। আমরা আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে চাই।’

তিনি আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই সমস্যাগুলোকে ঝুলিয়ে না রেখে দ্রুত এ সব বিচার সম্পন্ন করতে হবে।