ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর পাশে উপাচার্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার
ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর পাশে উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্ষণের শিকার ছাত্রীকে দেখতে যেয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান পুলিশকে অনুরোধ করেছেন দ্রুত নরপিশাচকে শনাক্ত করে আটক করতে।
আজ সোমবার সকালে ঢামেকে ওই ছাত্রীকে দেখতে যান উপাচার্য।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এমন ঘটনায় আমরা খুবই মর্মাহত। চরম দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা এটি। হাসপাতাল তাকে সব ধরনের সহায়তা দিচ্ছে। ছাত্রীর মনোবল ভালো আছে। তার মনোবল খুব শক্ত। ঢাবি কর্তৃপক্ষ তার অভিভারক। তার বাবাসহ পরিবারের লোকজন তার সঙ্গে রয়েছে।
তিনি আরও বলেন, প্রথমে তাকে মানসিকভাবে সামর্থ্য করে তুলতে হবে। তার কাছে আমরা ভিড় করবো না। পুলিশ তৎপর রয়েছে, তাদের অনুরোধ করেছি নরপিশাচকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। এখন মূলত প্রধান কাজ হচ্ছে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া। পাশাপাশি নরপিচাশকে শনাক্ত করা, তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা।
তিনি বলেন, থানা পুলিশ হাসপাতাল থেকেই পরিবারের কাছ থেকে মামলা নিয়েছে। তার বাবা বাদী হয়েছেন। ঢাবি সব ধরনের সহায়তা দেবে।
ঢাকা মেডিেকল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, গতরাত থেকে মেয়েটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। তার সব ধরনের চিকিৎসা চলছে। মেন্টাল ট্রমা ছাড়াও শারীরিক কিছু আঘাত রয়েছে। পাশাপাশি কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন।
ধর্ষণের আলমতের বিষয়ে তিনি বলেন, ধর্ষণের বিষয়টি ফরেনসিক বিভাগ দেখছে। পাশাপাশি নাক-কান-গলা বিভাগ ও তার যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে সেজন্য রেসপিরেটরি মেডিসিন বিভাগসহ আরও কিছু বিভাগের ডাক্তারদের নিয়ে একটি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি শিগগিরই এ অবস্থা থেকে বেরিয়ে আসবেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




