ধর্ষিতার পরিচয় না প্রকাশে ভারতিয় আদালতের অভিমত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:২৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
ধর্ষণের শিকার নারীদের নাম-পরিচয় প্রকাশ না করার পক্ষে অভিমত দিয়েছেন ভারতের আদালত। এক্ষেত্রে ধর্ষিতা মারা গেলেও তার প্রতি সম্মান দেখাতে বলা হয়েছে।
সম্প্রতি ভারতের সুপ্রিমকোর্ট এক শুনানিতে বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ অভিমত দেন। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিংহ যৌন নিগ্রহে নির্যাতিতার পরিচয় প্রকাশের বিষয়ে ভারতীয় দন্ডবিধির ২২৮-এ ধারার কথা আদালতের নজরে আনেন।
এর পর আদালত জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ধর্ষণের পর হত্যার শিকার আট বছরের মুসলিম বালিকাসহ ধর্ষিতাদের নাম-ঠিকানা সংবাদমাধ্যমে প্রকাশের বিষয়ে নেতিবাচক অভিমত দেন।
আদালত বলেন, মৃতের মর্যাদার কথাটাও ভাবুন। তাদের নাম, পরিচিতি প্রকাশ না করেও মিডিয়ায় রিপোর্ট করা যায়। মৃতেরও সম্মান রাখতে হয়।
এ সময় আদালত প্রশ্ন রাখেন, অভিভাবকের সম্মতি নিয়েও কী করে ধর্ষিতার পরিচয় প্রকাশ করা যায়? বাবা-মা সায় দিলেও কেন নাবালিকা ও মানসিকভাবে অসুস্থ ধর্ষিতার পরিচয় প্রকাশ করা হবে, এমন প্রশ্ন তুলে আদালত বলেন, কারও মানসিক স্থিতি না থাকলেও গোপনীয়তার অধিকার থাকে। আজ যে নাবালিকা, কাল সে সাবালিকা হবে। কেন তাকে কলঙ্ক মাথায় নিয়ে বাঁচতে হবে?
অ্যামিকাস কিউরির (আদালতের বন্ধু) ভূমিকায় থাকা জয়সিংহ বলেন, সুপ্রিমকোর্টের ২২৮-এ ধারার ব্যাখ্যা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের ঘটনায় সংবাদ প্রকাশের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা থাকা উচিত বলে তিনি অভিমত দেন।
তিনি বলেন, শীর্ষ আদালতকে মিডিয়ার স্বাধীনতা ও ধর্ষিতার অধিকারের মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। বেঞ্চ শুনানির সময় বিষয়টির ব্যাখ্যার প্রয়োজন আছে বলে অভিমত জানিয়ে প্রশ্ন করে, যেক্ষেত্রে নিগৃহীতার মৃত্যু হয়েছে, সেখানেও বা কেন তার নাম প্রকাশ করা হবে। এ বিষয়ে ৮ মে পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত দিল্লি হাইকোর্ট গত সপ্তাহে ১২টি সংবাদ প্রতিষ্ঠানকে নির্দেশ দেন, কাঠুয়ায় ধর্ষিতার নামধাম বিস্তারিত প্রকাশ করায় তার পরিবারকে মাথাপিছু ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে। পরে প্রতিষ্ঠানগুলো আদালতে ক্ষমা চায়।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











