ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২:৩০:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ধর্ষিত ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়ায় প্র. শিক্ষিকাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ধর্ষিত পঞ্চম শ্রেণির ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া প্রধান শিক্ষিকা শামিমা আক্তারকে শোকজ করা হয়েছে। 

রবিবার দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকে শোকজ করেন।  নির্যাতিতা শিক্ষার্থীকে কেন স্কুল থেকে বের করে দিয়েছেন, তা আগামী তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে নোটিশে।

উল্লেখ্য, ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ায় গত ৮ জুলাই লৌহজং উপজেলার মেদিনীম-ল ইউনিয়নের উত্তর যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা আক্তার ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেন। পরে ওই শিক্ষার্থীর মাকে ডেকে এনে মেয়েকে স্কুলে পাঠাতেও নিষেধ করেন তিনি। মেয়েকে মাদ্রাসায় ভর্তি করার পরামর্শ দেন প্রধান শিক্ষিকা।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন জানান, ওই শিক্ষিকা নির্দিষ্ট সময়ের মধ্যে শোকজের জবাব দিতে না পারলে ঊর্র্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বর্তমানে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।