ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৬:৪০:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ধামরাইয়ে ৩ শতাধিক নারী পোশাক শ্রমিক অসুস্থ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৩০ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

ঢাকার ধামরাইয়ে দুইদিনে ৩ শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এরা সকলেই নারী শ্রমিক। আজ সোমবার নতুন করে আরও শতাধিক শ্রমিক অসুস্থ হন। কসমস এলাকায় স্নোটেক্স পোশাক কারখানায় গতকাল রোববার প্রথম দফায় অসুস্থ হন দুই শতাধিক শ্রমিক।



জানা গেছে, রোববার দুপুরের খাবার খাওয়ার পর শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।



প্রতিদিনের মতো কারখানা থেকে সরবরাহকৃত দুপুরের খাবার খেয়ে শ্রমিকরা কাজে যোগ দেন। বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন শ্রমিক বমি করে অসুস্থ হয়ে পড়েন। তারপর অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে। অসুস্থ শ্রমিকদের অনেকেই প্রাথমিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন।



কারখানার প্রশাসনিক কর্মকর্তা দুলাল জানান, রোববার দুইশত জনের মতো এবং আজ একশ জনের মতো শ্রমিক অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার কারণ জানা যায়নি। অসুস্থরা সবাই নারী শ্রমিক।



উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফজলুল হক জানান, গতকাল আমার এখানে ৬৪ এবং আজ ১০ জন অসুস্থ শ্রমিক ভর্তি হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়েছেন। খাদ্যে বিষক্রিয়া কিংবা গণ হিস্টেরিয়ার কারণে এমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ এই মুহূর্তে বলা সম্ভব নয়।