ধেয়ে আসছে কঠিন বৃষ্টিবলয় ‘ঈশান ২’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান ২’
বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু। এ অবস্থায় আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে এক বার্তায় বৃষ্টিবলয়ের তথ্য জানিয়েছে। বিডব্লিউওটি এ বৃষ্টিবলয়ের নাম দিয়েছে ঈশান-২।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই প্রচণ্ড ভ্যাপসা গরমের ভেতরে ধেয়ে আসছে শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয় ঈশান ২। তবে দেশের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে সবচেয়ে বেশি সক্রিয় হবার কথা রয়েছে।
তারপরও এটি যখন দেশের ওপর আসবে তখন দেশের বাকি এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ভ্যাপসা গরম বেশ কমে যাবে।
বিডব্লিউওটি বলছে, শক্তিশালী বৃষ্টিবলয়টি ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর সক্রিয় থাকবে। এর আগে থেকেই উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে।
এদিকে বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







