ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৯:৫১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

ধোনিকন্যাকে ধর্ষণের হুমকি দেয়া কিশোর আটক

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহেন্দ্র সিং ধোনি রান পাচ্ছেন না। তার দল চেন্নাই সুপার কিংস একের পর এক ম্যাচ হারছেন। তাই একমাত্র মেয়ে জিভাকে ধর্ষণ করার হুমকি দেয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদানকারী সেই কিশোরকে গুজরাটের মুনদ্রা থেকে আটক করেছে পুলিশ।

কুচ জেলার পুলিশ সুপার সৌরভ সিংহ হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রামে কমেন্টকারী কিশোরকে আটক করা হয়েছে। তার বয়স ১৬। নামনা কাপায় গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণীতে পড়ছে সে।

পুলিশের দাবি, রাঁচি পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তাকে আটক করা হয়। এরইমধ্যে নিজের দোষ ‘শিকার’ করে নিয়েছে সে।তাকে রাঁচি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি। রাঁচিতে নিজেদের ফার্ম হাউসে রয়েছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। ধর্ষণের হুমকি দেয়ার পর তাদের নিরাপত্তা বাড়িয়ে দেয় পুলিশ।

পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি মোতায়েত করা হয়েছে সাদা পোশাকের পুলিশও।

কয়েকদিন আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০ রানে হেরে যাওয়ায় পাঁচ বছর বয়সী জিভাকে ধর্ষণের হুমকি দেয়া হয়।

-জেডসি