ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৮:১৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

নচিকেতার সুরে সামিনা চৌধুরীর গান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সুরে কণ্ঠ দিয়েছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গানের শিরোনাম ‘একটুখানি কষ্ট দিতেও’। বুধবার (১৩ এপ্রিল) জুটি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে।

গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। এর কথাগুলো এমন- ‘একটুখানি কষ্ট দিতেও মন গহীনে বাধে/ তোমার মন খারাপের সন্ধ্যেবেলায় একজনই তো কাঁদে।’

নচিকেতার সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম। এবারই প্রথম নচিকেতার সুরে কণ্ঠ দিলেন ‘কবিতা পড়ার প্রহর’ খ্যাত সামিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। বছর পাঁচেক তো হবেই। অবশেষে সেটি প্রকাশ হলো জেনে খুশি লাগছে। এটা রাসেলের (জুলফিকার রাসেল) অনেক শখের একটা গান। ও চেয়েছে আমাদের দু’জনকে দিয়ে একটা গান করাতে। খুবই সুন্দর কথার গান। সুন্দর সুর। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও, ওনার সুরে এটাই প্রথম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

গানটি নিয়ে নচিকেতা চক্রবর্তী বলেন, ‌‌‘সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। ওনার জন্য প্রথমবার সুর করেছি। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করেছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার নেই। আশা করছি আমাদের নতুন গানটি সমাদৃত হবে।’

এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘নারী শিল্পীদের মধ্যে সুমা (সামিনা চৌধুরী) আপা আমার সবচেয়ে পছন্দের। তার সঙ্গে অনেক গান করেছি। তবে এটাও স্বপ্ন দেখতাম, নচিদার (নচিকেতা) সুরে সামিনা আপার জন্য একটা গান করবো। কারণ, দুজনই আমার অসম্ভব পছন্দের মানুষ। অবশেষে সেই গানটি হলো। গানটি যে এতোটা মনোযোগ দিয়ে নচিদা সুর করবেন আর সোমা আপা গাইবেন, সেটা ধারণার বাইরে ছিলো।’