ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আইসিই হেফাজতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিবন্ধী নারীকে নির্যাতন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বিএনপির ভূমিধ্বস বিজয় ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

নজরুল সংগীতে দেশ সেরা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫০ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার

সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ছাত্রী নন্দিতা ঘোষ বৃষ্টি নজরুল সংগীতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি তালার শিল্পী দম্পতি গোবিন্দ ঘোষ ও সুনন্দা ভদ্রের মেয়ে।

২৫ জুন সোমবার বিকেলে রাজধানী ঢাকার সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭-১৮ উপলক্ষ্যে নজরুল সংগীতে ‘গ’ গ্রুপে তাকে দেশ সেরা শিল্পীর পুরস্কার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগারি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাউশির মহাপরিচালক প্রফেসর মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মধ্যে জাতীয় পুরস্কার দেয়া হয়েছে। এর আগে নন্দিতা ঘোষ বৃষ্টি সাতক্ষীরা জেলা ও খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ নজরুল সংগীত শিল্পী নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। ২০১৬ সালে জাতীয় পর্যায়ে উচ্চাঙ্গ সঙ্গীতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন তিনি।