ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:২০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

নটর ডেম কলেজর নবীনবরণ অনুষ্ঠানে ভাটিকান রাষ্ট্রদূত

আপডেট: ১১:২৮ এএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

3স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ময়মনসিংহ : শনিবার ৪ জুলাই অনুষ্ঠিত হল নটর ডেম কলেজ ময়মনসিংহ-এর নবীনবরণ অনুষ্ঠান। ৯৫০ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভাটিকার রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচ্যারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ফাদার জেমস ক্রুশ, সিএসসি; কলেজের অধ্যক্ষ ফাদার বকুল এস. রোজারিও, সিএসসি; অন্যান্য ফাদারগণ, স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ, কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ এবং কলেজের শিক্ষকম-লী। 1অনুষ্ঠানে ভাটিকার রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচ্যারী বলেন, বাংলাদেশে দ্বিতীয় নটর ডেম কলেজ প্রতিষ্ঠার জন্য পবিত্র ক্রুশ সম্প্রদায়কে অভিনন্দন জানান। একই সাথে তিনি শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করনে। ময়মনসিংহ নটর ডেম কলেজ ঢাকা নটর ডেমে কলেজের মত শ্রেষ্ঠ কলেজে পরিনত হবে, এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের সভাপতি ফাদার জেমস ক্রুশ সিএসসি বলেন, নটর ডেম কলেজ ময়মনসিংহ সাফল্যের সাথে একটি বছর অতিক্রম করেছে এবং দ্বিতীয় বর্ষে সন্তুষজনক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করছে। কলেজের সার্বিক মঙ্গলের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করনে। ০৯.০৭.২০১৫