নতুন আইন কার্যকরে সড়কে বিআরটিএর ৮ ভ্রাম্যমাণ আদালত
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সংসদে পাস হওয়ার এক বছরের বেশি সময় পর গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হলেও আজ সোমবার থেকে প্রয়োগ শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর ৬ স্থানে মোট আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
বিআরটিএ-এর পরিচালক (এনফোর্সমেন্ট) এ কে এম মাসুদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, রাজধানীর উত্তরা, বনানী, মতিঝিল, মিরপুর, যাত্রাবাড়ী ও মানিক মিয়া এভিনিউ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নতুন আইন প্রয়োগে জরিমানা করা হচ্ছে।
সোমবার বেলা ১১টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করে বিআরটিএ। মানিকমিয়া এভিনিউয়ের দুই লেনে ভ্রাম্যমাণ আদালত-৭ ও আদালত-৮ অভিযান পরিচালনা করছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আদালত-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীন বলেন, নতুন সড়ক পরিবহন আইনের প্রয়োগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে প্রথম দিন হিসেবে জরিমানার ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োগ না করে সচেতনতার জন্য আইনের মধ্যে থেকেই কম জরিমানা করা হচ্ছে।
তিনি বলেন, অভিযানকালে দেখা হচ্ছে, ফিটনেস, কালার, গাড়ির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, চালকের ড্রাইভিং লাইসেন্স। এসবের ক্ষেত্রে ব্যত্যয় পেলে করা হচ্ছে মামলা, জরিমানা। তবে এখনও কাউকে জেল দেয়া হয়নি।
মানিকমিয়া এভিনিউয়ের বিপরীত লেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা আদালত-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হাসান পাটোয়ারী বলেন, আজকের অভিযানের মুখ্য উদ্দেশ্য নতুন আইনের প্রয়োগ হলেও জনসচেতনতাকে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। গাড়ির ফিটনেস, কালার, গাড়ির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, চালকের ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখে ব্যত্যয় পেলে নতুন আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











