নতুন আর মানসম্মত বইয়ের খোঁজে পাঠক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
বইমেলার শুরু থেকেই এবার বইমেলার চিত্রটা অন্যরকম। অন্যবারের হিসেব যা বলে, তাতে মেলায় পাঠক আসে সাধারণত সপ্তাহখানেক পরে।
কিন্তু এবার শুরু থেকেই মেলায় পাঠক আসতে শুরু করেছে। আর সপ্তাহ পর এখন তো প্রতিদিনই মেলায় জনতার ভিড় নামে। তারা শুধু মেলায় আসছেন, তা নয় বরং বইও কিনছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বইমেলা ঘুরে দেখা যায়, মেলার দুয়ার খুলে দেওয়ার পর সব শ্রেণির পাঠকরা বই মেলায় আসছেন। আর ভেতরে গিয়েই যার যার মতো করে নতুন বইয়ের খোঁজ নিয়েছেন তারা। নিজের প্রিয় লেখকের নতুন বইয়ের কিছু অংশ পাঠ করেই পাঠকরা কিনছেন বই। সংগ্রহ করছেন ক্যাটালগও।
সব শ্রেণির পাঠকের সঙ্গে এদিন শিশুদের উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতো। এদিকে নতুন বইয়ের পাশাপাশি মানসম্মত এবং পুরনো বইয়ের খোঁজেও ভিড় করছেন পাঠকরা। মেলার স্টলে স্টলে ঘুরে বই দেখছেন তারা। অনেকের অপেক্ষা আরও কয়েকটাদিন যাওয়ার জন্য, আবার অনেকেই আছেন মানসম্মত বইয়ের অপেক্ষায়।
আজহারুল ইসলাম নামের এক পাঠক জানান, এখন মূলত নতুই বই কী আসছে তাই ঘুরে দেখছি। বেশকিছু ক্যাটালগও সংগ্রহ করেছি। মেলায় এবার বই অনেক আসছে। কিন্তু মানসম্মত বই কয়টা আসছে সেটা প্রশ্নের বিষয়। আমার মতো অনেক পাঠক অপেক্ষা করেন মানসম্মত বইয়ের। বই আসুক যাচাই বাছাই করেই কিনবো।
প্রকাশকরা বলছেন, পাঠকরা এখন একদিকে যেমন বইয়ের পাতা উল্টেপাল্টে দেখছেন, ঠিক তেমনি নতুন বই কিনছেনও। আর মানসম্মত বইয়ের জন্যও অপেক্ষায় আছেন অনেকে।
অন্য প্রকাশের বিক্রয় কর্মীরা জানালেন, মূলত এখনো বই নাড়াচাড়া করেই সময় পার করছেন অনেক পাঠক। তবে বিক্রিও জমে উঠেছে। আগামীতে বিক্রি আরও বাড়বে বলেই আশা করা যাচ্ছে।
এ বিষয়ে অবসর প্রকাশনীর ম্যানেজার মাসুদ রানা বলেন, বিকেলের পর মেলা জমে ওঠে। কারণ মেলার খোলা প্রাঙ্গণে সবাই এসে একটু প্রাণ খুলে আড্ডা দিতে পারেন। বই দেখতে ও কিনতে পারেন। এমনটা আমরা এর আগে দেখিনি। এবার বিক্রিও বেশ আশাব্যাঞ্জক।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




