নতুন ওয়েব সিরিজে শুভ, সঙ্গে সৌরসেনী!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১ জুলাই ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
২০২৩ সালে ‘জুবিলি’ নামের একটি ওয়েব সিরিজ বানিয়ে আলোড়ন তুলেছিলেন ভারতীয় নির্মাতা সৌমিক সেন। এবার এ নির্মাতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণে হাত দিচ্ছেন। এতে মুখ্য চরিত্রে তার পছন্দ আরিফিন শুভ। তার বিপরীতে থাকবেন সৌরসেনী মৈত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে এ নিয়ে ঝেড়ে কাশেননি পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের কেউ। সৌমিকের কথায়, ‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’ সৌরসেনীও একই আচরণ করেছেন। মুখ খোলেননি।
প্রায়ই মুম্বাই যাচ্ছেন। এই বিষয়ে কথা বলার জন্যই কি? প্রশ্ন শুনে তার বক্তব্য, ‘শুধু এই একটি কারণে বলিউড যাচ্ছি, কে বলল? মণীশ মলহোত্রর আগামী ছবিতে কাজ করেছি। তার শুটিং, ডাবিং, প্যাচ ওয়ার্কের জন্যও যেতে হয়েছে।’
অন্যদিকে মন্তব্য পাওয়া যায়নি আরিফিন শুভরও। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি তার। ক্ষুদে পাঠালেও মেলেনি উত্তর। এদিকে শোনা যাচ্ছে, সিরিজ়টির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। জানা গেছে অভিনয়শিল্পীদের সঙ্গে আলাপও সেরেছেন পরিচালক। সব ঠিক থাকলে শিগগিরই শুরু হবে শুটিং।
মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত ‘নীল চক্র’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কোরবানি ঈদে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় ছবিটির মুক্তি। চিনেমাটি নির্মাণ করেছেন মিঠু খান।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











