নতুন টিভি চ্যানেল নিয়ে আসছেন অভিনেত্রী আলিশা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার
নারী বিষয়ক একটি অনলাইন টেলিভিশন চ্যানেল চালু করতে যাচ্ছেন অভিনেত্রী আলিশা প্রধান। নাম ‘হারনেট টিভি’। আগামী ২২ জুলাই গুলশান ক্লাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দীর্ঘদিন দেশের শোবিজ অঙ্গনে নেই মডেল, উপস্থাপক ও অভিনেত্রী আলিশা। মাঝে প্রায় দুই বছর নিউইয়র্কে ছিলেন এই অভিনেত্রী। এরপর দেশে ফিরে নারীদের কল্যাণে বিভিন্ন ধরনের সামাজিক কাজে অংশ নেন আলিশা।
আলিশা প্রধান বলেন, ‘বহুদিনের ইচ্ছে, নারীদের নিয়ে কিছু একটা করার। চ্যানেলটি তারই একটি অংশ হতে যাচ্ছে। আমার জানা মতে, দেশে নারীদের নিয়ে কোনো চ্যানেল নেই। “হারনেট টিভি” হবে এশিয়ার প্রথম নারীভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল। এতে নারীদের বিভিন্ন সমস্যা, সফলতা ও সম্ভাবনার কথা উঠে আসবে। ৬৪ জেলার নারীদের জীবনচিত্র দেখানো হবে চ্যানেলটিতে। এছাড়াও এতে সামাজিক উন্নয়ন ও সচেতনতামূলক নানা বিষয়ও প্রচার করা হবে।’
আলিশা জানান, ‘হারনেট টিভি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তার মা হোসনা প্রধান। আর টিভির প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন আলিশা নিজেই।
বিজ্ঞাপনের মডেল হিসেবে ২০০৮ সালে মিডিয়ায় পা রাখেন আলিশা প্রধান। এরপর তিনি অভিনয় করেন প্রয়াত গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ ও ‘অন্তরঙ্গ’ ছবিতে। ২০১৬ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ ছবি ‘অজান্তে ভালোবাসা’। এজে রানার পরিচালনায় এতে আলিশা প্রধানের বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







