নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম অফিস আজ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় নির্বাচন শেষে ঘোষিত নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ রোববার থেকে তাদের দায়িত্ব পালন শুরু করবেন। তারা আজ নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেয়ার পাশাপাশি সকলের সঙ্গে পরিচিত হবেন।
রোববার সকালে সচিবালয়সহ স্ব স্ব মন্ত্রণালয় ও বিভাগগুলোয় প্রথম অফিস করবেন তারা। এরই মধ্যে মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণে প্রস্তুতি শেষ হয়েছে।
জানা গেছে, এরই মধ্যে পরিবর্তন করা হয়েছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট। মন্ত্রীরা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানাবেন মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাঁদের বরণ করবেন। এরপর সম্মেলন কক্ষে হবে পরিচিতি সভা।
বৃহস্পতিবার নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ–জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন।
আবারও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ. ক. ম. মোজাম্মেল হক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পুনরায় মন্ত্রী হয়েছেন ওবায়দুল কাদের।
এছাড়া আবুল হাসান মাহমুদ আলীকে দেওয়া হয়েছে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব। আইনমন্ত্রী হিসেবে আনিসুল হক, শিল্পমন্ত্রী হিসেবে নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান, স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে মো. তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী হিসেবে ডা. দীপু মনি, ও খাদ্যমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন সাধন চন্দ্র মজুমদার।
এছাড়া, পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, মো. ফরিদুল হক খান ধর্মমন্ত্রী, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, নারায়ন চন্দ্র চন্দ ভূমিমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাটমন্ত্রী, মো. আব্দুর রহমান প্রাণিসম্পদমন্ত্রী, মো. আব্দুস শহীদ কৃষিমন্ত্রী, স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, ডা. সামন্ত লাল সেন নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, মো. জিল্লুল হাকিম রেলমন্ত্রী, ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রী, নাজমুল হাসান যুব ও ক্রীড়ামন্ত্রী, সাবের হোসেন চৌধুরী পরিবেশমন্ত্রী এবং মহিবুল হাসান চৌধুরী পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রতিমন্ত্রীদের মধ্যে সিমিন হোসেন (রিমি) মহিলা ও শিশু প্রতিমন্ত্রী, নসরুল হামিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী, জাহিদ ফারুক পানিসম্পদ মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, মো. মহিববুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, মোহাম্মদ আলী আরাফাত তথ্য প্রতিমন্ত্রী, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং আহসানুল ইসলাম (টিটু) পেয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ৬২টি আসনে। জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে। আর ওয়াকার্স পার্টি, জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি জিতেছে একটি করে আসন।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











