নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ আজ সন্ধ্যায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার
আজ শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে একজন নতুন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন শুক্রবার বিকেলে বাসস’কে জানান, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মেয়াদে তার মন্ত্রিসভা দ্বিতীয়বারের জন্য রদবদল করতে যাচ্ছেন। মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেয়া হচ্ছে এবং একজন নতুন প্রতিমন্ত্রী যোগ হচ্ছেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করেন।
মন্ত্রী পরিষদ বিভাগ জানায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা- ২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘শপথগ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ পূর্ণমন্ত্রী হিসেবে এবং আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
সিলেট থেকে ষষ্ঠবার নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদকে গত ৭ জানুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়।
ফজিলাতুন নেসা ইন্দিরা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি একটি সংরক্ষিত আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য মনোনীত হন।
গত ১৯ মে মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হয়।
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











