নতুন শিল্পীদের উদ্দেশে কনকচাঁপা
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। ভক্তদের উদ্দেশে তার কর্মকা- নিয়ে নিয়মিত পোস্ট দেওয়ার পাশাপাশি দেশের ও গানের সাম্প্রতিক ইস্যু নিয়ে তিনি লেখালেখি করে থাকেন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে ‘গানের হতে চাওয়া’ শিল্পীদের উদ্দেশে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি উঠতি শিল্পীদের গায়ক হওয়ার পদ্ধতি বর্ণনা করে লেখেন, শিল্পীকে উপস্থাপন করবে তার গান। আর সেই গান প্রচার করবে মিডিয়া। প্রচার মাধ্যমগুলো জানবে এই শিল্পীর এই গান প্রচার করলে আমাদের চ্যানেলটা ভালো চলবে। অডিও কোম্পানিগুলো জানবে এই শিল্পী গাইলে আমি সিডি বিক্রি বাড়বে! এরপর শিল্পী সুনাম করলে নানান সংস্থা নানান প্রতিষ্ঠান দেশ-বিদেশের শ্রোতারা চাইবে সেই শিল্পীকে দিয়ে তাদের আয়োজিত অনুষ্ঠান এ গান গাওয়াতে। আকাশে চাঁদ উঠলে কাউকে বলতে হয়! এরপর একটার পর একটা প্রক্রিয়া চলতেই থাকবে।’
কনকচাঁপা মনে করেন, এ প্রক্রিয়া এখন কার্যকর নেই। হচ্ছে এর উল্টো। হাল আমলের শিল্পীদের গতিবিধি লক্ষ করে তিনি লেখেন, ‘শিল্পী নিজেই সব করে, গান রেকর্ড, সিডি বের করা, চ্যানেলগুলোতে ধরনা দেওয়াসহ বিভিন্ন মঞ্চানুষ্ঠানে স্থান পাওয়ার চেষ্টা ইত্যাদি। উপদেশ দিয়ে লাভ নেই। উপদেশ কেউ আর শোনে না। আমাদের আর আদর্শ মনে করে না। দেখা হলে ঝুপঝাপ পায়ে হাত দিয়ে সালাম...কিন্তু কর্মপদ্ধতি যেই লাউ সেই কদু। খুব দুঃখের বিষয়, এসব লিফলেটওয়ালা শিল্পীদের আমার রাস্তার মোড়ের ভাঁওতাবাজি করে ওষুধ বেচা ক্যানভাসার ছাড়া আর কিছুই মনে হয় না। শিল্পীরা ভুলে যায় এভাবে খুব হলে মানুষের চোখের সামনে থাকা যায়, জনপ্রিয়তা পাওয়া যায় না, শিল্পী হওয়া তো দূর। শ্রোতাদের বোকা ভাবা বিশাল বোকামি।’
তিনি লেখেন, ‘গান গাওয়ার জন্য একটি সুন্দর কণ্ঠ আর একনিষ্ঠ সাধনা সবার আগে প্রয়োজন। হে সৃষ্টিকর্তা, শিল্পীদের সাধনা করার ধৈর্য দাও।’ ওই পোস্টের কমেন্ট বক্সে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, ‘স্যালুট আপু, শান্তি লাগল লেখাটা পড়ে।’
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








