নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ
উইমেননিউজ২৪ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার পর রোববার প্রথমবারের মতো অফিস করেন নবগঠিত সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। দায়িত্ব নেয়ার পরপরই গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তাদের কণ্ঠে উঠে এসেছে আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলার দৃঢ় প্রত্যয়। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা কাঠামো কিংবা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি, সবকিছু নিয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা।
সেসব লক্ষ্য অর্জনে আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রথমবারের মতো নয়া সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
এর আগে গত ১১ জানুয়ারি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। পরদিন ১২ জানুয়ারি সরকারপ্রধানের সঙ্গে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। পরে একই দিনে শ্রদ্ধা নিবেদন করেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে প্রধান শ্লোগান ছিল ‘স্মার্ট বাংলাদেশে’ নির্মাণ। নতুন মন্ত্রিসভার শপথের পরদিন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেও বলেছেন, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক- এই তিন চ্যালেঞ্জই শেখ হাসিনার নতুন সরকারকে আগামীতে মোকাবিলা করতে হবে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন যে সহজ হবে না তা-ও জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্যদিয়ে টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব নেন শেখ হাসিনা। পরে দ্বিতীয় ধাপে শপথ নেন ২৫ জন মন্ত্রী। এরপর ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











