ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৫:৪৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নদীর পাড় থেকে কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর পাড় থেকে এক কিশোরীর হাত-পা বাঁধা অবস্থায় গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

জেলার বেলকুচি উপজেলায় ওই কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার বেড়াখারুয়া এলাকায় যমুনা নদীর পাড় থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর নাম চায়না খাতুন (১১)। সে উপজেলার সদর ইউনিয়নের ছোট বেড়াখারুয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে বেড়াখারুয়া এলাকায় নদীর পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই কিশোরীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সোমবার রাতে ওই কিশোরীকে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।