নববধূকে নিয়ে ফেরার পথে মেঘনায় নৌকাডুবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
নৌকায় থাকা অন্তত ৩৫ জন যাত্রী সাঁতরে কূলে উঠেছেন। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে বিয়ের পর নববধূকে নিয়ে ফেরার পথে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারণ, নৌকায় থাকা অন্তত ৩৫ জন যাত্রী সাঁতরে কূলে উঠেছেন।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চর আব্দুল্লাহর চেয়ারম্যান বাজারের কাছে মেঘনা নদী ও খালের সংযোগস্থলে পানির ঘূর্ণিতে পড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা কালু মাঝির ছেলে সোহাগ হোসেন উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগরের হাজীগঞ্জে বিয়ে করেন। সেখান থেকে সন্ধ্যার পর তারা বাড়িতে ফিরছিলেন। হঠাৎ নৌকার জ্বালানি শেষ হয়ে যায়। পরে জাহাজের একটি স্পিডবোট খবর দেওয়া হয়। স্পিডবোটের সঙ্গে নৌকাটি বেঁধে নেওয়া হচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে নদী ও খালের সংযোগস্থলে পানির ঘূর্ণিতে নৌকাটি ডুবে যায়। তবে তাৎক্ষণিক সবাই সাতঁরে কূলে উঠে পড়ে।
নৌকার যাত্রী নোমান চৌকিদার বলেন, ঘটনার সময় নদীতে ভাটা ছিল। আর ঘটনাস্থলও নদীর তীরের কাছাকাছি ছিল। এতে যাত্রীরা সহজেই কূলে উঠতে সক্ষম হয়েছে। তা না হলে ৩০-৩৫ জন যাত্রী ডুবে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।পরে নৌকাটি টেনে তীরে তুলে নেয় স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেউ নিখোঁজও নেই। সবাই নিরাপদে বাড়ি ফিরেছেন।’
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








